ভোলা প্রতিনিিধ: বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলা জেলা এর চরফ্যাশন উপজেলার বেতুয়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।দেখার যেন কেউ নেই। স্থানীয়দের দাবি, প্রশাসনের চোখের সামনে প্রকাশ্যেই চলছে এই বালু উত্তোলন, রহস্যজনক কারনে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
জানা যায়, বেতুয়া নদী ও আশপাশের বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে স্বাভাবিক প্রবাহ বাধা গ্রস্ত হওয়ার পাশাপাশি তীরবর্তী বসতভিটা ফসলি জমি ও সড়ক ভাঙ্গনের ঝুঁকি বাড়ছে।
এলাকাবাসী অভিযোগ করেন,প্রভাবশালী একটি চক্র এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জরিত আছে বলে তারা মনে করন।বিধায় কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।
স্থানীয় বাসিন্দারা জানান অবৈধ বালু উত্তোলনের কারণে ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতেও বড় ধরনের দুর্যোগের আশঙ্কা রয়েছে। তারা দ্রুত এই কর্মকান্ড বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা উচিৎ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক। উল্লেখ্য যে ভোলা জেলা দেশের বৃহত্তম দ্বীপ জেলা হিসেবে পরিচিত এবং এখানকার নদ-নদী ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান,বালু উত্তোলনের বিষয়টি নিয়ে কথা বললে,তিনি বলেন আমরা সঠিক তথ্য পেলে বালু উত্তোলনের বিষয়টির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব।
১০৩
