মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়নগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার হওয়া মো. রাজু মিয়া (২৫) নামে মাদক কারবারি পুলিশের হাতে কামড় দিয়ে হাতকরা সহ পালিয়ে যায়ওয়ার ১০ ঘন্টা ব্যবধানে এক আসামি দুইবার গ্রেফতার করে।পুনরায় আসামি গ্রেফতার সময় পুলিশের কাজে বাধা দেওয়া আক্তার হোসেন নামে এক সহোদর’কে গ্রেফতার করে নিয়ে আসে। আজ শুক্রবার (২১আগস্ট) গ্রেফতারকৃত দুই সহোদর’কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশি পাহারায় আদালতে পাঠায়।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার জামপুর ইউপির কোবাগা এলাকায় এ ঘটনাটি ঘটানোর দিন রাত সাড়ে ১১ টার দিকে নিজ বাড়ি থেকে হাতকরা সহ গ্রেফতার হয়।
এলাকাবাসী সূত্র থেকে জানা যায়, সোনারগাঁও থানার তালতলা পুলিশ ফাঁড়ির চৌকস পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান চলাকালে মাদক কারবারি মো.রাজুকে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতারের পর হাতকড়া পড়িয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার হওয়া মাদক কারবারিকে ছাড়িয়ে নিতে পরিবার ও আশেপাশের লোকজন ছিনিয়ে নেওয়ার প্রাক্কালে দুর্ধর্ষ হাতকড়া পরিহিত মো. রাজু নামে মাদক কারবারি,পুলিশের এএস আই নাসির উদ্দিনের হাতে কামড় দিয়ে হাতকরা সহ পালিয়ে যায়।
