শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় যুবলীগের ঝটিকা মিছিল

ভালুকায় যুবলীগের ঝটিকা মিছিল

তমাল কান্তি সরকার, ভালুকা, ময়মনসিংহ, প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুব লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল বের করার অভিযোগ উঠেছে।

২৩ আগস্ট রবিবার ভোর রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ী এলাকায় এ ঝটিকা মিছিল বের করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে কয়েকজন নেতাকর্মী ব্যানার নিয়ে সড়কে অবস্থান করেন এবং স্লোগান দেন। মিছিলটি কিছুক্ষণ পর দ্রুত ওই এলাকা ত্যাগ করে।

স্থানীয় সূত্রের দাবি, মিছিলে নেতৃত্ব দেন হবিরবাড়ী ইউনিয়নের যুবলীগ নেতা মো. শফিকুল ইসলাম। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা