শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাধবপুরে খাটের নিচে মিলল ৩৬১ বোতল এসকাফ, ৬ কেজি গাঁজা

মাধবপুরে খাটের নিচে মিলল ৩৬১ বোতল এসকাফ, ৬ কেজি গাঁজা

লিটন পাঠান, হবিগঞ্জ: খাটের নিচে পাটের বস্তা। বাইরে থেকে দেখলে সাধারণ মনে হলেও ভেতরে মিলল বিপুল পরিমাণ মাদক। হবিগঞ্জের মাধবপুরে র‌্যাবের অভিযানে ওই বস্তা থেকে উদ্ধার হয়েছে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ। এ ঘটনায় ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭-আগস্ট)২০২৬ ভোরে উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে র‌্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

র‌্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে এই অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ফাতেমা বেগমকে আটক করা সম্ভব হয়। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়। পরে আটক ফাতেমার দেওয়া তথ্য অনুযায়ী তার ঘরের খাটের নিচে থাকা দুটি পাটের বস্তায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব-৯-এর সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা মাদকসহ ফাতেমাকে মাধবপুর থানায় পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা