শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুষ্টিয়া সুগার মিল পুনরায় চালুর দাবিতে আখ চাষীদের সমাবেশ

কুষ্টিয়া সুগার মিল পুনরায় চালুর দাবিতে আখ চাষীদের সমাবেশ

শরিফ মাহমুদ, কুষ্টিয়া : কুষ্টিয়া সুগার মিল পুনরায় চালুর দাবিতে আখ চাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে কুষ্টিয়া সুগার মিলের প্রধান ফটকের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আখচাষীরা ‘আখচাষী বাঁচাও, মিল বাঁচাও’ স্লোগান দেন। ২০২০ সালে স্থগিত হওয়া কুষ্টিয়া সুগার মিল দ্রুত পুনরায় চালু করে আখচাষীদের জীবিকা ও স্থানীয় অর্থনীতিকে সচল করার দাবি জানান তারা।

সমাবেশ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। এ সময় তিনি কুষ্টিয়া সুগার মিল পুনরায় চালুর বিষয়ে আখচাষীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, কুষ্টিয়া সুগার মিলের সঙ্গে এ অঞ্চলের হাজারো আখচাষী ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা জড়িত। দীর্ঘদিন মিলটি বন্ধ থাকায় আখচাষীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আখচাষী ও সংশ্লিষ্টদের স্বার্থ বিবেচনায় নিয়ে মিলটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ এবং অন্যান্যরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা