শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নাইটারে ন্যাশনাল জব ফেস্ট: ২০০+ চাকরির সুযোগ, স্পার্কট্যাঙ্কে ১ লাখ টাকা পুরস্কার

নাইটারে ন্যাশনাল জব ফেস্ট: ২০০+ চাকরির সুযোগ, স্পার্কট্যাঙ্কে ১ লাখ টাকা পুরস্কার

জাহাঙ্গীর আলম রাজু, আশুলিয়া প্রতিনিধি : তরুণদের ক্যারিয়ার উন্নয়ন, চাকরির সুযোগ সৃষ্টি এবং করপোরেট জগতের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে NITER National Job Fest ২০২৬। এতে ৫০টির বেশি স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণের পাশাপাশি থাকছে ২০০টিরও বেশি চাকরির সুযোগ। এছাড়া আয়োজনে থাকছে ১ লাখ টাকা পুরস্কারের SPARKTANK ২৬ প্রতিযোগিতা। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নাইটার ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এ জব ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

জব ফেস্টে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের জন্য থাকছে CV Drop ও Corporate Career Talk। বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগকর্তা, শিল্পখাতের নেতৃবৃন্দ ও করপোরেট পেশাজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি চাকরি ও ইন্টার্নশিপের জন্য সিভি জমা দেওয়ার সুযোগ পাবেন অংশগ্রহণ কারীরা। আয়োজনের অন্যতম আকর্ষণ SPARKTANK ২৬ – Case Catalyst & Public Speaking and Leadership Competition ১.০। বাস্তব ব্যবসায়িক ও সামাজিক সমস্যা সমাধানের মাধ্যমে প্রতিযোগীদের বিশ্লেষণী চিন্তাভাবনা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান ও নেতৃত্বের সক্ষমতা যাচাই করা হবে। বিজয়ীর জন্য থাকছে ১ লাখ টাকা পুরস্কার। ফাইনালিস্টদের জন্যও থাকছে বিশেষ ক্যারিয়ার সম্ভাবনা ও সুযোগ।

আয়োজকরা জানান, করপোরেট ক্যারিয়ার টক ও ইন্টার‌্যাকটিভ সেশনের মাধ্যমে তরুণরা চাকরির বাজারের চাহিদা, কর্মজীবনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে ধারণা পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। সভাপতিত্ব করবেন নাইটারের পরিচালক আশেকুল আলম রানা। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে থাকবেন বিটিএমএর সহ-সভাপতি ও পুরবাণী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বিটিএমএ, নাইটার, স্কয়ার টেক্সটাইল বিভাগ, আল-মুসলিম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মো. জিল্লুর রহমান।
আয়োজনে: নাইটার ক্যারিয়ার ক্লাব। মিডিয়া পার্টনার: আশুলিয়া মডেল প্রেসক্লাব।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা