মোঃ মাসুদ করিম, রূপগঞ্জ থেকেঃ রূপগঞ্জ উপজেলার লেখক,কবি, সাহিত্যিক, সাংবাদিক ও শিক্ষকদের অন্যতম সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদ’এর সাধারণ সম্পাদক, নাগরিক টিভি’ ও দৈনিক খোলাকাগজ’র সাংবাদিক মাহবুব আলম প্রিয়’র লেখা ‘নীরবতার অবসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও সংগঠনের ৮০ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৬ সেপ্টেম্বর)বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। এতে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক, রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি আলম হোসেন৷ এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সলিম উদ্দিন চৌধূরী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ জনাব জাহাঙ্গীর মালূম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,সহকারী কমিশনার ভূমি ও পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান,রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ. এম সালাহউদ্দিন, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দীক, দৈনিক জনতার সাংবাদিক মাসুদ করীম, মোহনা টিভির সাংবাদিক ছাত্তার আলী সোহেল, দৈনিক জনকণ্ঠের মোঃ নূর আলম, চ্যানেল এস এর মাহমুদুল হাসান নয়ন,রাকিব মিয়া এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কবি,শিক্ষক প্রতিনিধিরা।
এ সময় অতিথিগণ ‘নীরবতার অবসান ‘ বইয়ের উপর আলোচনা ও লেখকের লেখক জীবনীর উপর আলোকপাত করেন।
