২১
বি এম রাকিব হাসান, খুলনা : ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করেছে খুলনা সিটি কর্পোরেশন । আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় কেসিসিরি শহীদ আলতাফ মিলনায়তনে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ বাজেট ঘোষণা করেন । চলতি অর্থবছরে ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেটের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে ২১১ কোটি ৯০ লক্ষ ৫ হাজার টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৪১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা। সরকারের অনুদান ধরা হয়েছে ১৯৭ কোটি ৬২ লাখ টাকা। এবছরের বাজেটে নতুন কোন করারোপ করা হয়নি। জোর দেয়া হয়েছে বর্জ্যব্যবস্থাপনা, মশক নিধন এর ওপর।
খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর জামায়াতের আমীর মাহফুজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
