সেলিম চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) : চট্টগ্রামের পটিয়ায় থানার পুলিশ অভিযান চালিয়ে আন্ত: জেলা ডাকাত দলের এক সদস্য মো: সোহাগ (২৫) কে দেশীয় অস্ত্র ও সিএনজি সহ গ্রেপ্তার করেছে। পুলিশ থানার পুলিশ জানায়, ৮ সেপ্টেম্বর গভীর রাতে গোপন সংবাদে খবর পেয়ে এসআই(নিঃ)/মোঃ মাহমুদুল হাসান, পিপিএম শান্তিরহাট বাজারস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর কয়েজন ডাকাত দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আশপাশ এলাকায় ডাকাতি করার জন্য সিএনজি গাড়ীসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হকের নির্দেশে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব যুযুসু যশ চাকমার নেতৃত্বে এস আই(নিঃ)/মোঃ কামরুল হাছান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন।
শান্তিরহাট বাজারস্থ আল মক্কা ফাণির্চার মাঠ এর সামনে চট্টগ্রাম- কক্সবাজারগামী মহাসড়কের উপর হতে স্থানীয় লোকজনদের সহায়তায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ সোহাগ(২৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সোহাগ ভোলার জেলার চরফ্যাশন
নুরুল ইসলাম মাঝির পুত্র। এ ঘটনায় আরোও ৪জন পালিয়ে গেলেও
গ্রেপ্তারকৃত সোহাগের তথ্যমতে তাদের হেপাজতে থাকা দেশীয় অস্ত্র, রামদা,চুরি সহ বিভিন্ন সরঞ্জাম পুলিশ উদ্ধার করেন বলে সংবাদ বিজ্ঞাপ্তিতে জানান।
