শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

ভালুকায় ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের দুর্ভোগ আরও বেড়েছে।

এ ছাড়া বিদ্যুৎনির্ভর ক্ষুদ্র ব্যবসা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। ঘনঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও করছেন অনেকে।
ভুক্তভোগী এলাকাবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা