মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায়’মাদক সেবনে বাধা দিতে গিয়ে মোসাঃ মরিয়ম(৩৫) নামে গৃহবধূ’কে পিস্তল দিয়ে আঘাত করে ‘ব্যথার ঔষধ’ বলে মরণ ব্যাধি বিষাক্ত ট্যাবলেট খাইয়ে হত্যা’র অভিযোগ উঠেছে স্বামী সহ নয় জনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত গৃহবধূর ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার সম্ভপুরা ইউপির চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্র থেকে জানা যায়, চর কিশোরগঞ্জ গ্রামের ইকবাল হোসেনের সাথে শরীয়ত মোতাবেক নিহত মোসাঃ মরিয়মের বিয়ে হয়। সাংসারিক জীবনে ১১ বছরের কন্যা ও ১৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
এজাহারে লিপিবদ্ধ করেন- নিহত গৃহবধূ’র বসত ঘরে স্বামী ইকবাল সহ স্থানীয় ইয়ামিন, আরমান, দিপু ও হিরন-নামে প্রবেশ করে মাদক সেবন শুরু করেন।
এ সময় নিহত গৃহবধূ প্রতিবাদ করলে,পিস্তল দিয়ে নিহত গৃহবধূ’ আঘাতের ফলে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।এ সময় আরমানের দেওয়া একটি ট্যাবলেট স্বামী ইকবাল ‘ব্যথার ওষুধ’ বলে মরণ ব্যাধি ট্যাবলেট জোর করে খাওয়ানোর কিছুক্ষণের ভেতর অচেতন হয়ে পরে।একপর্যায়ে ছালেহা বেগম, শিউলী বেগম, লাইলি বেগম ও আনারকলির যোগ সাজসে নিহত গৃহবধূ মরিয়ম’কে মৃত ভেবে মরদেহ গুমের উদ্দেশ্যে ঘর থেকে বের করে নেওয়ার চেষ্টা করে।
এ চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। গুরুতরত আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসাধীন অবস্থায় ‘ব্যথার ঔষধ’ বলে নামক মরণব্যাধি ট্যাবলেট কেড়ে নিয়ে গেল গৃহবধূর জীবন। এরিপোর্ট লেখা পর্যন্ত স্বামীসহ নয় জনের বিরুদ্ধে আনিত অভিযুক্ত কারীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
