বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে ‘হাজারো’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সোনারগাঁওয়ে ‘হাজারো’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্রাণকেন্দ্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের পাশে সওজ ও জনপদের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানসহ প্রায় এক হাজার কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ

আজ মঙ্গলবার (১০সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে, উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)এক্সকিউটি ম্যাজিস্ট্রেট মামুন সরকার।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, দীর্ঘদিন যাবত স্থানীয় প্রভাবশালী মহলের একটি চক্র সড়ক ও জনপথ (সওজ) জায়গা দখল করে অবৈধ ছোট- বড় স্থাপনা কাঁচা পাকা, টংঘর তৈরি করে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের কাছে হাতিয়ে নিচ্ছে অনেক অর্থ। সওজের জায়গা দখল করা অবৈধ স্থাপনার কারণে উপজেলার প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়ক ও জনপদের জায়গা দখল উচ্ছেদ অভিযানে প্রায় এক হাজার ছোট বড় কাঁচা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

তিনি আরো বলেন, আজ অভিযান চালিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদের উপ বিভাগীয় সহকারী প্রকৌশলী আল রাজি লিওন , সার্ভেয়ার দেওয়ান মোহাম্মদ সোহাগ’সহ সোনারগাঁও থানার অগণিত পুলিশ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা