বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেলেন ফুলবাড়িয়ার ইমরান

ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেলেন ফুলবাড়িয়ার ইমরান

ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে মো: আব্দুল জব্বার : ময়মনসিংহের ফুলবাড়িয়ার কৃতিসন্তান, আনন্দ মোহন কলেজের কৃতি শিক্ষার্থী মো: কামরুল হাসান ইমরান অসামান্য ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় সম্মানজনক ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ এবং বিশেষ শিক্ষাবৃত্তি পেয়ছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল (এম.এস.এস) পরীক্ষায় সমাজকর্ম বিভাগ থেকে অংশগ্রহণ করে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৭৫ অর্জন করায় কলেজটির শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় ইমরানকে এই অনন্য গৌরবময় ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ এবং বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঢাকার সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে বিশেষ পুরস্কার ও প্রণোদনা অর্থ তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহ্দী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাননীয় সচিব জনাব আবদুল খালেক প্রমূখ।

সম্মানসূচক ক্রেস্ট, সার্টিফিকেট ও চেক গ্রহণকালে অভিভাবক হিসেবে উপস্থিত আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম সামসুজ্জামান ও ইমরানের বাবা আবুল বাসার মো: হাসান।

কামরুল হাসান ইমরান উপজেলার ১নং নাওগাঁও ইউনিয়নের হরিরামবাড়ী গ্রামের বাসিন্দা। তার পিতা হরিরামবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা রাশিদা বেগম। দুই ভাইয়ের মধ্যে ইমরান বড়। ইমরান বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন। ইমরানের এই অসামান্য অর্জনে পরিবার, সমাজ, নিজ ইউনিয়নসহ পুরো উপজেলায় আনন্দের জোয়ার বইছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা