বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযানে স্বামী-স্ত্রীসহ ২৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযানে স্বামী-স্ত্রীসহ ২৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ২ মাদক কারবারি গ্রেফতার করে। থানা পুলিশ সুত্রে জানা যায় মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদেরকে চাটখিল থানাধীন ৮ নং নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর সরকারী ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের দক্ষিণ পাশে বালুর মাঠে বিশেষ অভিযান পরিচালান করে গ্রেফতার করা হয়েছে। তাদের উভয় সাং-সুন্দরপুর (আব্দুল কাদের মৌলভী বাড়ি), ০৩নং ওয়ার্ড, চাটখিল পৌরসভা, থানা-চাটখিল, জেলা-নোয়াখালী।

এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান আটককৃতদের বিরুদ্ধে চাটখিল মামলা নং-১৫, তাং-১৫/০৯/২০২৬ ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১; রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা