বুধবার | অক্টোবর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মাগুরায় স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারী গ্রেফতার

মাগুরায় স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারী গ্রেফতার

মাগুরা থেকে আল এমরান : “মাগুরায় নারীসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের একটি দল। পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ,১ টি মোটর সাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করে । ৫ ও ৬ অক্টোবর গভীর রাতে মাগুরা পৌরসভার কাশিনাথপুর ও সদরের রাউতারা গ্রামে অভিযান চালিয়ের মাদক কারবারীদের গ্রেফতার করে পুলিশ।

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় তাঁর সম্মেলন কক্ষে এক প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা সদরের পৌরসভার কাশিনাথ পুর গ্রামের নিজ বাড়ী থেকে মাদক সম্রাট শাহীন আলম শাহীন (৪৬) , তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং রাউতারা গ্রাম থেকে খালিদ হাসান (৩১) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, ৩ লক্ষ ৪৮ হাজার নগদ টাকা , ১ টি মোটর সাইকেল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় তারা সংঘবদ্ধ মাদক কারবারী দলের সদস্য । দীর্ঘদিন যাবৎ তারা গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। মো: শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ৬টি মামলা এবং সাথী খাতুনের এর বিরুদ্ধে ২টি মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন-২০২৬ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা