সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সন্ত্রাসি’দের বিরুদ্ধে চলমান লড়াইয়ের অভিযানে নিষিদ্ধ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, কেরু মদ উদ্ধার সহ মাদক মামলা, মাদক সেবনকারি, পরোয়ানা জারি, নারী- শিশু, সিঁদ কাটা চোর ও দুর্ধর্ষ ডাকাত’সহ পুলিশের ব্লক রেডে ২০ আসামি’ আইনের হাতে ধরা পড়ে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক চৌকস টিম নিয়ে আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, সন্ত্রাস দমনে’ মাদক নির্মূলে জিরো টলারেন্সে ওসি মহম্মদ আব্দুল বারিক ব্লক রেডে সন্ত্রাসি’দের ভাসমান ও সম্ভাব্য আস্তানায় হানা দেয়।
পুলিশ সূত্র থেকে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে গ্রেপ্তারকৃত:
মাদকসেবি- মোঃ খোকন (২১), মেহেদী হাসান মুন্না (২৭), মোঃ ওসমান গণি (৪৫), আবুল বাদশা (৫৭), মোঃ আঃ রহিম (৫০), মোঃ ইমরান (২৬), মোঃ গাজী বিল্লাল (৪০), রাকিব ওরফে সজীব (২৬) ও মোঃ সাকিল (২৪) নামে।
মাদক মামলা- মোঃ আব্দুল্লাহ (১৮), মোঃ ওয়াকিল (১৮) ও মোঃ মীর আলম (৪৫) নামে।
নারী ও শিশু নির্যাতন- বরগুনা জেলার তালতলী থানার মরানিদ্রা গ্রামের আব্দুল সালাম এর ছেলে জয়নাল আবেদীন (৩১) এ-পি উপজেলার কাঁচপুর ইউপির পাঠাহাত্তা কাচপুর গ্রামের ভাড়াটিয়া।
চোর- উপজেলার গোয়ালদী গ্রামের আওলাদ হোসেন বাবুর ছেলে জাহিদ হাসান বাপ্পী (২৮) নামে।
দুর্ধর্ষ ডাকাত- পিরোজপুর ইউপির ঝাউচর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে মোঃ সাকিব (২৩) ও চাঁদপুর জেলার উত্তর মতলব থানার গোড়াদাড়ি শান্তি বাজার গ্রামের তো দেলোয়ার হোসেনের ছেলে সিফাতুল ইসলাম জনি (২২) এ-পি, মোগরাপাড়া ইউপির হাবিবপুর গ্রামের শফিউদ্দিন মেম্বার এর বাড়ি ভাড়াটিয়া।
হত্যা’মামলা- ভোলা জেলা দৌলতখাঁন থানার ভোলা দৌলতখাঁ গ্রামের মোস্তফার ছেলে মোঃ মান্নান (৩০) নামে।
পরোয়ানা জারি- কাজী সেলিম, ছানাউল্লাহ (৫১) ও মুক্তা আক্তার সহ-২০ আসামি’ গ্রেপ্তার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
