পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী : মুহাম্মদ ইরফান হায়দার খানকে সভাপতি এবং মুহাম্মদ রবিউল ইসলাম সোহেলকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ওকন্যারা হযরত শাহ সুফি সৈয়দ খান (রহঃ) কেন্দ্রীয় জামে মসজিদের ২০২৬–২০২৯ মেয়াদের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ওয়াক্ফ কর্তৃক নিযুক্ত যুগ্ম-মোতাওয়াল্লীবৃন্দ মসজিদের ধর্মীয় ও প্রশাসনিক কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন এবং গতিশীল করার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করেন। নবগঠিত কমিটিতে মুহাম্মদ ফারুক খান সিনিয়র সহ-সভাপতি, মুহাম্মদ শাহাদাত হোসেন খান টিপু, মুহাম্মদ খোরশেদ আলম খান ও মুহাম্মদ আবদুল মান্নান খান সহ-সভাপতি, মুহাম্মদ ইখতিয়ার উদ্দিন খান রিটন যুগ্ম সাধারণ সম্পাদক, মুহাম্মদ কপিল উদ্দিন খান, মুহাম্মদ কায়সার হামিদ খান ও মুহাম্মদ তাজুল ইসলাম খান সহ-সাধারণ সম্পাদক, মুহাম্মদ শাকিলুর রহমান খান সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ বাহাদুর খান ও মুহাম্মদ রাশেদুল আলম খান রনি সহ-সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ ইয়াকুব হোসাইন খান মানিক অর্থ সম্পাদক, মুহাম্মদ আবু তালেব ও মুহাম্মদ ওমর ফারুক সুমন সহ-অর্থ সম্পাদক, মুহাম্মদ মামুন খান দপ্তর সম্পাদক, মুহাম্মদ আরিফুর রহমান খান রাসেল সহ-দপ্তর সম্পাদক, মুহাম্মদ নাজিম উদ্দিন খান প্রচার সম্পাদক এবং মুহাম্মদ আসিফ মর্তুজা খান মিসবাহ সহ-প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন। এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে মুহাম্মদ আবুল কালাম (প্রবাসী), মুহাম্মদ সেলিম উদ্দিন (প্রবাসী),l মুহাম্মদ এরশাদ আলী খান, মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ শাহজাহান, মুহাম্মদ ইসমাইল হোসেন, মুহাম্মদ শওকত আলম খান রুবেল, মুহাম্মদ তৌহিদুজ্জামান খান, মুহাম্মদ ইয়াছিন মিয়া ও মুহাম্মদ আবদুল করিম খান (মিটু) এবং সদস্য হিসেবে মুহাম্মদ বোরহান উদ্দিন খান, মুহাম্মদ হাসানুল আলম খান রয়েল, মুহাম্মদ আবু বক্কর ও মুহাম্মদ রেজাউল করিম (বাবু) অন্তর্ভুক্ত হয়েছেন। ওয়াক্ফ-এর যুগ্ম-মোতাওয়াল্লী আলহাজ্ব ড. এম.এ মাবুদ, আলহাজ্ব এড. আহমদুর রহমান খান এবং মুহাম্মদ কাউসার উদ্দিন খান নতুন এই পরিচালনা কমিটির অনুমোদন দেন। নতুন কমিটির মাধ্যমে মসজিদের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় পরিবেশ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
১৬০
