শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পটিয়ার নাইখাইনে লেগুনার ধাক্কায় ৭ বছরের শিশু তাসপিয়া নিহত

পটিয়ার নাইখাইনে লেগুনার ধাক্কায় ৭ বছরের শিশু তাসপিয়া নিহত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক নাইখাইন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি লেগুনার ধাক্কায়, তাসপিয়া নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে নাইখাইন গ্যাস পাম্প এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তাসপিয়া ঐ এলাকার ভাড়াটিয়া আবু হানিফের মেয়ে। তাসপিয়ার পরিবার নাইখাইন গ্যাস পাম্প এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
স্থানীয়রা জানান, তার বাবার জন্য সিগারেট আনতে তাসপিয়াকে দোকানে পাঠানো হয়। রাস্তা পার হয়ে দোকানে যাওয়ার পথে একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তৃষ্ণা সরকার বলেন, শিশুটির মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত ছিল। দুর্ঘটনার পর পটিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা