শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বিশ্ব ডাক দিবস উপলক্ষে বগুড়ায় র‍্যালি

বিশ্ব ডাক দিবস উপলক্ষে বগুড়ায় র‍্যালি

বগুড়া থেকে সাইফুল ইসলাম : বিশ্ব ডাক দিবস উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ ডাক বিভাগ বগুড়ার উদ্যোগে জেলা প্রশাসক এর কার্যালয় থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, ডেপুটি পোষ্ট মাষ্টার রুহুল আমিন, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী। এ ছাড়াও বাংলাদেশ ডাক বিভাগ বগুড়ার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা