৮৭
ভালুকা প্রতিনিধি : বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য (এমপি) আব্দুল আউয়াল মিন্টু শেরপুর যাওয়ার পথে ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে যাত্রাবিরতি করেন।
শুক্রবার (৯ অক্টোবর) তিনি সিডস্টোর বাজারে হাজী শহীদুল ইসলামের আড়তের সামনে কিছু সময়ের জন্য বিরতি নেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে স্থানীয়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
