শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ নরসিংদীতে বিশ্ব ডিম দিবস পালিত

নরসিংদীতে বিশ্ব ডিম দিবস পালিত

নরসিংদী থেকে কামরুল ইসলাম কামাল :  ‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব ডিম দিবস-২০২৬ পালিত হয়েছে। শুক্রবার (০৯ অক্টোবর) দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, কৃত্রিম প্রজনন বিভাগের উপপরিচালক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা ট্রেনিং অফিসার ডা. মোহাম্মদ মারুফ রিজভী তালুকদার, জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জিয়া এবং জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. বাহাদুর আলী।

এছাড়া বিভিন্ন উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন, পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, উদ্যোক্তা, খামারি, সাংবাদিক এবং বিভিন্ন ফিড কোম্পানি ও ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম ডিমের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরে বক্তব্য দেন। তিনি সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত খাদ্য তালিকায় ডিম রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে নরসিংদীর দাসপাড়া দারুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে ডিম বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা