বোচাগঞ্জ (দিনাজপুর) থেকে আশিকুর ইসলাম : দিনাজপুরের বোচাগঞ্জ থানার নতুন ওসি এস এম আহসান হাবীব এর আমন্ত্রনে উপজেলার সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর শনিবার সকাল ১১টায় বোচাগঞ্জ থানার ওসি এস এম আহসান হাবীবের কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওসি হাবীব বলেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ, বোচাগঞ্জ উপজেলা কে কিশোর গ্যাং, মব ও মাদক মুক্ত করব-ই। বোচাগঞ্জের মাটিতে কোন বিশৃংখলা হতে দিব না। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগীতা করবেন। যে কোন অন্যায় অবিচারের জায়গা বোচাগঞ্জ নয়। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিয়ে কাজ করতে চাই।
দুর্গোৎসবের মহালয়ার মধ্যে দিয়ে সনাতন ধর্মালম্বি মানুষের বড় উৎসব দুর্গো পুজা শুরু হয়েছে। এই উৎসব কে ঘিড়ে আমাদের নজদারী জোরদার করা হয়েছে। আমাদের সনাতনী মা, বোনেরা যাতে নিরবিনে
দুর্গা দেবীর আশির্বাদ নিতে পাড়ে এবং মন্ডপে গুলো ঘুড়ে দেখতে পাগে। পুলিশ প্রসাশন সার্বিক দায়িত্বে নিয়োজিত আছে।
তিনি সাংবাদিকদের কাছে সহযোগীতা চেয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, আপনাদের লিখনীর মাধ্যমে সমাজের বৈষম্য, অন্যায় ও অবহেলিত মানুষের কল্যান বয়ে আনতে পারে। আমি আনাদের আশ^স্ত করছি, কিছু দিনের মধ্যে এই উপজেলায় মাদক প্রতিরোধে দৃশ্যমান কর্মকান্ডের সুফল আপনারা পাবেন।
এসময় উপজেলার বিভিন্ন এলাকার সমস্যা ও প্রতিকার নিয়ে কথা বলেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচীব মো. সামসুল আলম, সদস্য মো. রফিকুল ইসলাম, মো. সাজ্জাদুল আজম সাজ্জাদ, বরুন চন্দ্র সরকার, মো. সাকিল চৌধুরী, মো. লতিফুল ইসলাম, মো. আশিকুর ইসলাম, তনি, মো, তরিকুল ইসলাম তপু, মো, সাজ্জাদ হুসাইন ও মো, মিজানুর রহমান প্রমুখ।
