শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের পক্ষ থেকে ১৪০০ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের পক্ষ থেকে ১৪০০ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

ভালুকা প্রতিনিধি : শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ময়মনসিংহের ভালুকায় শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ভালুকা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের পক্ষ থেকে ১ হাজার ৪০০ মানুষের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় ভালুকা বাজারের উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় ভালুকা পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ ধরনের উদ্যোগকে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার একটি ইতিবাচক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা