খুলনা থেকে বি এম রাকিব হাসান : নবীনগর ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আমেজ ও সফলতার সাথে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে জাবুসা ইয়াং বয়েজ দল বিজয়ী (চ্যাম্পিয়ন) এবং মিলন ট্রান্সপোর্ট রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানে নবীনগর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি প্রকৌশলী তিতুমীর হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি নাজমুল হাসানের সঞ্চালনায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী শরিফুল ইসলাম বাবু, সহ-সভাপতি জুবায়েদ আহমেদ ও সাব্বির আহমেদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটি সফলভাবে বাস্তবায়নে মূল ভূমিকা পালন করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোসলেম আলী ফকির এবং সদস্য সচিব মোহাম্মদ নাসিম শেখ।
উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত গুনিজন হিসেবে উপস্থিত ছিলেন:
লায়ন এম এস শিবলী — চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক ফোরাম
মেজর আরিফ — আর্মি হেডকোয়ার্টার
আব্দুল হামিদ — ডেপুটি রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়
অ্যাডভোকেট সেলিম জাবেদ — বাংলাদেশ সুপ্রিম কোর্ট
অ্যাডভোকেট হুমায়ূন কবির — খুলনা জজ কোর্ট
মনোয়ার হোসেন লাভলু — বিশিষ্ট ব্যবসায়ী
এছাড়া খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ সোলায়মান মোল্লা ও মোহাম্মদ জাহাঙ্গীর শেখ।
নাজমুল হাসান, রুপসা থানা যুবদল নেতা ও সাধারণ সম্পাদক নবীনগর ফাউন্ডেশন। এছাড়া গ্রামের ফুটবলপ্রেমী ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ কবির শেখ, সানোয়ার সুলতান মিলন, ডাক্তার ফরিদ খান এবং জাহাঙ্গীর শেখ।
খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। চমৎকার পরিবেশ ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে শেষ হয়।
