শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুমিল্লা চৌদ্দগ্রাম কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কুমিল্লা চৌদ্দগ্রাম কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে কে.এম. আহসান উল্ল্যা : কুমিল্লা কবি পরিষদ চৌদ্দগ্রাম উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ই অক্টোবর) চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আর মজিদ। বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়জী এবং জাহাঙ্গীর আলম খোকন।

কবি পরিষদের চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. আহসান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাস্টার আমির হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ কারী মাওলানা আসাদুল্লাহ গালিব।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, মাহমুদুর রহমান, কবি পরিষদের নির্বাহী সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি জয়নাল আবেদীন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন অচিনপুরী, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান নিলয়, আফরোজা আফরিন এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম এ নোমানসহ কমিটির অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা