শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ হযরত ওমর ফারুক (রা.) হাফেজিয়া নূরানী মাদ্রাসার ২১তম বার্ষিক সভা

হযরত ওমর ফারুক (রা.) হাফেজিয়া নূরানী মাদ্রাসার ২১তম বার্ষিক সভা

পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর কচুয়াই শেখ মুহাম্মদ পাড়ায় অবস্থিত হযরত ওমর ফারুক (রা.) হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা (পারভিন আক্তার ইসলামিক ইনস্টিটিউট)-এর বার্ষিক সভা ও হিফজ সমাপ্তকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১০ অক্টোবর শনিবার, ২১ তম সভা অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামের শায়খুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রামের সিনিয়র মুহাদ্দিস ক্বাজী আখতার হোসাইন আনোয়ারী। প্রধান বক্তার আলোচনা পেশ করেন জামিয়া ওবাইদিয়া নানুপুর, ফটিকছড়ি, সিনিয়র মুহাদ্দিস মুফতি শাওকত বিন হানিফ, বিশেষ বক্তা ছিলেন চন্দনাইশ মুরাদাবাদ আজিজিয়া মাদ্রাসার নবনিযুক্ত পরিচালক মাওলানা আব্দুর রহিম মুরাদাবাদী। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন শিক্ষক নানুপুর ওবাইদিয়া মাদ্রাসা।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র কোরআনের শিক্ষা, হিফজ বিভাগের গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্রাসার ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান করা হয়।বক্তারা বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, আদর্শ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নতুন প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার পরিচালক ক্বারী আবু জাফর মুরাদাবাদী। তিনি দ্বীনি শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।এদিকে, মাদ্রাসাটির আগামী শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। আগ্রহী অভিভাবকদের ভর্তি-সংক্রান্ত তথ্যের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।দ্বীনি শিক্ষার প্রসার, পবিত্র কোরআনের হাফেজ তৈরি এবং শিক্ষার্থীদের ইসলামী আদর্শে গড়ে তোলার প্রত্যয়ে মাদ্রাসাটির শিক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা