শুক্রবার | অক্টোবর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুলাউড়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির অটো চালক নিহত

কুলাউড়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির অটো চালক নিহত

কুলাউড়া (মৌলভীবাজার) থেকে মো:সিপাউর রহমান : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরিঘাট সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) আনুমানিক রাত ১২টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিপন মিয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাশেমনগর এলাকার বাসিন্দা এবং দক্ষিণভাগ দক্ষিণ বাজারের সিএনজিচালক ইসলাম মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় আছুরিঘাট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক রিপন মিয়ার মৃতু হয়।

ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেলে উপস্থিত জনতা পিছু নেন, পরে জুড়ী সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকায় স্থানীয়দের সহযোগিতায় ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

কুলাউড়া থানার ওসি জহিরুল ইসলাম মুন্না সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা