শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে ‘ব্লক রেডে’ ৪৮ ঘন্টায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ৩৬

সোনারগাঁওয়ে ‘ব্লক রেডে’ ৪৮ ঘন্টায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ৩৬

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে সন্ত্রাস ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে ৪৮ ঘন্টায় ৪ হাজার ৫শ’ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, বিদেশী মদ, মাদক মামলা, পরোয়ানা জারি, মাদক সেবনকারি ও ফৌজদারী কার্যবিধি সহ- ৩৬ আসামি’ পুলিশের ব্লক রেডে সাঁড়াশি অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয়।

গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার (২৯ ও ৩০ অক্টোবর) ৪৮ ঘন্টার ব্যবধানে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে, বাংলাদেশ পুলিশের একাধিক চৌকস টিম নিয়ে ওসি’ মহম্মদ আব্দুল বারিক মাদক নির্মূলের জিরো টলারেন্স নীতিমালায় মাদক ব্যবসায়ী, সেবনকারি- সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের গোপন আস্তানাতে একযোগে হানা দেয়।

পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃত:

আজ শুক্রবারের মাদক সেবনকারি- মোঃ শাকিল মিয়া (২৫), মোঃ জাহাঙ্গীর (২৮), আমান উল্লাহ (৪৩), মোঃ নয়ন মিয়া (২০), রায়হান (৩৪), মোঃ ইমরান (২৮), মোঃ হেলাল (৪০), মোঃ আব্দুল্লাহ আরিয়ান (২০), সিয়াম ফরাজী (২২), রিফাত (২১), মোঃ লিটন মিয়া (৩৩), মোঃ আব্দুর রাজ্জাক (৩৫), মোঃ শাহাবুদ্দিন (৩৬), কিরন বর্মন (২১) ও শান্ত বর্মন (২২) নামে।
বৃহস্পতিবার গ্রেফতারকৃত: মাদক সেবনকারি- মোঃ নাছির (৩০), কবির হোসেন (৩০), মোঃ মেহেদী হাসান (২২), মোঃ বিল্লাল (২১), মোঃ শামীম (৩৫), সুজন (২৪), মোঃ সারোয়ার (২৭), মোঃ রুবেল মিয়া (৩০), মোঃ নবী (২৪), মোকছেদ আলী (২৫) ও
আব্দুর রহমান (৪৫) নামে।

মদ ব্যবসায়ী- মোঃ সাদিকুল ইসলাম শুভ (২৩)নামে।
ইয়াবা সম্রাজ্ঞী- মোছাঃ ফাতেমা (৪৫) ও মোছাঃ খালেদা (৩৩) নামে।
মাদক ব্যবসায়ী- মোঃ আয়াছ (২৫) নামে।

ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায়- আবু খায়ের(৩০) ও মোঃ দেলোয়ার হোসেন(৩৮) নামে।

পরোয়ানা জারি- মোঃ সুমন (২৬) ও গোলজার হোসেন (৪২) নামে।
গতকাল বৃহস্পতিবার পরোয়ানা জারি- মোঃ জহিরুল ইসলাম (৩০) ও সাদ্দাম হোসেন (৩১) সহ ৪৮ ঘন্টার ব্যবধানে পুলিশের জালে বন্দী- ৩৬ আসামি গ্রেফতার পূর্বক আইনি কার্যক্রম শেষে আদালতের সোপর্দ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা