এহসানুল আসিফ মাসুম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে আলফারাদী গার্লস ও তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ড. মাওলানা মোসলেহ উদ্দিন ফারাদীর আগমন উপলক্ষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।৭ নভেম্বর ২০২৬ মাদ্রাসার একটি কক্ষে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
এতে মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।এ সময় প্রতিষ্ঠাতাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।সভায় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে প্রতিষ্ঠাতার পরিচিতি ও মতবিনিময় হয়।পাশাপাশি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, সার্বিক পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার দলিল উদ্দিন ফারাদী।সভায় বক্তারা প্রতিষ্ঠানের অগ্রগতি, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
শ্রদ্ধা, ভালোবাসা ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ পরিচিতি সভা উপস্থিত সবার মাঝে আনন্দ ও উৎসাহের আবহ তৈরি করে।
