সোমবার | নভেম্বর ৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পাকুন্দিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় “করব সমবায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা চন্দ্রা সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, রিকশাচালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বন্ধন কো-অপারেটিভ সোসাইটির সভাপতি মো. আরিফ হোসেন, আপন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি মো. খোকন মিয়া, সেতু বন্ধন সমিতির সভাপতি মো. শহিদুল আলম মানিক এবং পাবদা পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি মোছা. রাবিয়া আক্তার প্রমুখ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা