শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

পোরশায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি : পোরশা মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জেলামো. রাইহান কবির (২৭) নামে এক তরুণ মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

নিহত রাইহান কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের (পোস্ট: দেওপুরা) বাসিন্দা। তিনি পোরশা উপজেলার মুর্শিদপুর ইউনিয়নের দায়াহার শেখপাড়া (বারিন্দা) ফয়জিয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

২২ আগস্ট শনিবার দুপুরে স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, কয়েকজনের সঙ্গে মাদ্রাসা সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রাইহান। একপর্যায়ে সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি গেলে তিনি পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। বিষয়টি বুঝতে পেরে মাদ্রাসার শিক্ষার্থীরা দ্রুত পুকুরে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।

পরে শিক্ষার্থীরা দ্রুত তাকে সরাইগাছি এলাকার একটি ক্লিনিকে নিয়ে যান। সেখান থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে পোরশা (নিতপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমা সুলতানা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাইহান কবিরকে মৃত ঘোষণা করেন।

তরুণ এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে মাদ্রাসার শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ সূত্রে জানা যায় উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা