১১
তমাল কান্তি সরকার, ভালুকা, প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
সভায় বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব ও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ধর্মীয় মূল্যবোধ, মসজিদকেন্দ্রিক সামাজিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক মুসল্লি ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশ নেন।
