নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

প্রকাশিতঃ মে ২০, ২০২৬, ১৭:০৭

মোঃ আবুতালেব সিকদার, নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান):

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বামহাতিছড়ার বড়ইতলী কালাচান নামক এলাকায় পুলিশের
বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ মে) রাত ১ থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বামহাতিছড়া এলাকায় অভিযান চালায় পুলিশ।
জানা গেছে,উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
এরই অংশ হিসেবে বান্দরবান পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার এর দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বিশেষ এ অভিযান
পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি থানার ফেরদৌস রনি। থানা পুলিশের ফোর্সসহ একটি টিম নাইক্ষ্যংছড়ি বামহাতিছড়া বড়ইতলী কালাচান নামক স্থানে
অভিযান চালিয়ে পাহাড়ী ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে রাখা দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দেশীয় তৈরি ছোট একটি বন্দুক এবং দেশীয় তৈরি বড় গাদা বন্দুকসহ মোট দুইটি বন্দুক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,এলাকায় আধিপত্য বিস্তার, সংঘর্ষ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান চালানো হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না,সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাস, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে না পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
এদিকে পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।