মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মঙ্গলবার (১৯ মে) দিবা-রাত্রি পুলিশি বিশেষ অভিযান চালায়। সন্ধ্যার দিকে অভিযানের জালে আটকে পরা ডাকাতি’সহ ৯ মামলার আসামি উজ্জ্বল(৩৫) নামে দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
থানা সূত্র থেকে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউপির হাবিবপুর গ্রামের মৃত আফসার উদ্দিন এর ছেলে উজ্জ্বল নামে দুর্ধর্ষ ডাকাত, দীর্ঘদিন যাবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি সহ মাদক, সংঘর্ষ, দ্রুত বিচার আইনে মোট ৯ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত দুর্ধর্ষ উজ্জ্বল ডাকাতকে বুধবার(২০মে) সকালের দিকে পুলিশি পাহাড়ায় আদালতে পাঠায়।