ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশে কৃষি জমি দ্রুত কমে আসছে। এটা শঙ্কার কথা। তবে আমাদের আগামী প্রজন্মের জন্য কৃষি জমি বাঁচাতে হবে। নইলে আমরা বড় ধরণের বিপদের সম্মুখীন হবো ভবিষ্যতে উল্লেখ করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতটা সম্ভব কৃষি জমি রক্ষা করতে হবে। কৃষি জমি নষ্ট কোন ভাবেই করা যাবে নাহ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বহুতল ভবন নির্মাণের মাধ্যমে জমির অপচয় কমানোর কথাও জানান তিনি। আজ বুধবার (২৭ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইক্ষু খামারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জায়গা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আমরা বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করছি। এর মধ্যে এই জামালপুর ইক্ষু খামারই সুইটেবল। এটা
নানাবিদ কারণে সুইটেবল আমাদের কাছে।সে কারণেই ইক্ষু খামার এলাকা দেখতে এসেছি। এখানে প্রায় ১০০ একর জমি রয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, শিক্ষার উন্নয়নে সব ধরণের পদক্ষেপ নিয়েছে সরকার। ইতোমধ্যেই তা অনেকাংশে দৃশ্যমানও হয়েছে। আগামীতে শিক্ষা সকল উন্নয়ন দৃশ্যমান হলে আপনারা সহজে বিষয়টা বুঝতে পারবেন।
বিএনপি মহাসচিব আরো বলেন,
সরকার-টু-সরকার প্রক্রিয়ায় হওয়ায় জায়গাটি নেওয়া তুলনামূলক সহজ হবে। আমরা আরও কয়েকটি জায়গা পরিদর্শন করব। এর মধ্যে যেটি সবচেয়ে সুইটেবল, সেটিই নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ।
এসময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি ড: মোহাম্মদ ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক রফিকুল হকসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি ঠাকুরগাঁও মেডিকেল কলেজের জন্য জায়গা পরিদর্শন করেন। এ ছাড়া নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজের কাজও ঘুরে দেখেন।