পিরোজপুর প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলাবাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে,এম সাঈদ খান ও সাধারন সম্পাদক এস,এম মোমিনুল কবীর (সিপার)।
এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন,পবিত্র ঈদুল আযহা ত্যাগ,সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক।সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক সেই প্রত্যাশা করি। বৈষম্য মুক্ত সমাজগঠন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। প্রতিহিংসা পরিহার করে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে পারলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।
পরিশেষে তারা দেশ ও জাতির সুখ,শান্তি,সমৃদ্ধি’র
পাশাপাশি সবার সুস্বাস্থ্য ও
দীর্ঘ আয়ু কামনা করেন।