তারেক রহমান মাতাপিতার পথ অনুসরণ করে চলেছেন:পানিসম্পদ মন্ত্রী

প্রকাশিতঃ মে ৩১, ২০২৬, ০৯:০৬

লক্ষ্মীপুর প্রতিনিধি : পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি তুলে ধরে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা-মাতার পথ অনুসরণ করে চলছেন। সে অনুযায়ী দেশের জন্য মানুষের জন্য নিরালশভাবে কাজ করে যাচ্ছেন। পিতা-মাতা যেভাবে জনবান্ধব ছিলেন,গনবান্ধাব ছিলেন,দেশপ্রেমিক ছিলেন। একই পরিবারের মধ্যে মা খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী,বাবা প্রেসিযেন্ট জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন। একই পরিবারের তিনজনই রাষ্ট্রনায়ক,এটা সহজ ব্যাপার নয়।

শনিবার সন্ধ্যায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপি অতীতে দেশের মানুষের জন্য যেভাবে কাজ করে গেছেন। বর্তমানেও করছেন। বিএনপি যদি এই দেশের মানুষকে কিছু দিতে না পারতো,তাহলে এই দেশের মানুষ বারবার বিএনপিকে রাষ্ট্রও ক্ষমতার দায়িত্ব অর্পণ করতেনা। দেশের মানুষ যেভাবে অতীতের মতো বর্তমানেও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ৫টি বছর যেন মানুষের জন্য,মানুষের পাশে থেকে কাজ করতে পারি,সেটাই প্রত্যাশা করি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে জাগরন তৈরি হয়েছে, এটি ধরে রাখতে সবাই মিলে কাজ করতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর-২(রায়পুর-সদর আংশিক) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া,লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাব, বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা অ্যডভোকেট হাফিজুর রহমান,নিজাম উদ্দিন ভূইয়াসহ আরো অনেকেই। এসময় জেলা-উপজেলা-পৌর বিএনপি-যুবদল,কৃষকদল,ছাত্রদল ও শ্রমিকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 

সৌদিতে প্রবাসীর মৃত্যু।।
কমলনগরে শোকের মাতম

লক্ষ্মীপুর প্রতিনিধি :সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে। তিনি ওই এলাকার মুহাম্মদ দুলালের ছেলে। তিনিও একজন প্রবাসী। তবে তার মৃত্যুতে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।

শুক্রবার (২৯ মে) সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৮ মে) ভোরে মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন মাহাদি রাজ শুভ। তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের কিং সৌদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় প্রায় ছয় মাস আগে মাহাদি রাজ শুভ সৌদি আরবে যান। এদিকে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।