শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ মোটরসাইকেল এবং গাঁজা  জব্দ

১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ মোটরসাইকেল এবং গাঁজা  জব্দ

মোঃ মজিবর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তে মাদকবিরোধী অভিযানে গংগারহাট ও গোড়কমন্ডলে বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ মোটরসাইকেল  এবং গাঁজা জব্দ করেছে।

গংগারহাট বিওপির আওতাধীন মধ্যটারী -থানা- ফুলবাড়ি, জেলা-কুড়িগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনক ব্যক্তিকে মোটরসাইকেল যোগে আসতে দেখে থামার সংকেত দিলে উক্ত ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করে ভারতীয় ফেয়ারডিল সিরাপ ২৬৩ বোতল উদ্ধার করা হয়। একই সঙ্গে ০১টি হোন্ডা (১২৫ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়।

একই দিন ভোর ০৪:১০ ঘটিকায় গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল পূর্বটারী- থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনক ব্যক্তিকে আসতে দেখে তার গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে উক্ত চোরাকারবারী তার সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় গাঁজা ৪.২ কেজি জব্দ করতে সক্ষম হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ফেয়ারডিল সিরাপ ২৬৩ বোতল, যার সিজার মূল্য ১,০৫,২০০/-, গাঁজা ৪.২ কেজি, যার সিজার মূল্য ১৪,৭০০/- এবং হোন্ডা (১২৫ সিসি) মোটরসাইকেল ০১টি, যার সিজার মূল্য ১,৬৫,০০০/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২,৮৪,৯০০/-  টাকা। এছাড়াও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন,“দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান ও মাদকপাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন এর প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়াও, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে  আমরা গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা করেছি এবং ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা