শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি ও সমমানের ১৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি ও সমমানের ১৪৬ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী (জিপিএ-৫ প্রাপ্ত) ১৪৬ শিক্ষার্থীকে সাফল্যের স্বীকৃতি হিসেবে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৫সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান হিসেবে উপস্থিত অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা