বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দর্জিগাতি–বনপলাশিয়ায় রাংসা নদীর ওপর কাঠের ব্রিজ উদ্বোধন

দর্জিগাতি–বনপলাশিয়ায় রাংসা নদীর ওপর কাঠের ব্রিজ উদ্বোধন

তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দায় দর্জিগাতি থেকে বনপলাশিয়া যাতায়াতে রাংসা নদীর ওপর নির্মিত কাঠের ব্রিজের শুভ উদ্বোধন করা হয়েছে।

ব্রিজটির উদ্বোধন করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন,তারাকান্দা থানার ওসি আব্দুর রাশিদ, গালাগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইয়াছিন আলী,প্রকল্প সভাপতি হারেছ মেম্বার সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ব্রিজটি উদ্বোধনের ফলে দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ লাঘব হয়ে দর্জিগাতি,বনপলাশিয়াসহ আশপাশের মানুষের চলাচল আরও সহজ হবে।একটি ছোট্ট কাঠের সেতু যেন দুই পাড়ের মানুষের দূরত্ব ঘুচিয়ে নতুন আশার পথ খুলে দিল।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা