তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শ্রীবরদী ( শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্তের চান্দাপাড়া পাহাড়ি গ্রাম থেকে ব্যাটারি চালিত অটো ভ্যান সহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী উদ্ধার করেছে বিজিবি।
৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি অভিযানিক দল মঙ্গলবার ভোর সকালে
গোপন সংবাদের ভিত্তিতে চান্দা পাড়া গ্রামে অভিযান চালালে ব্যাটারি চালিত অটো ভ্যানে থাকা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী রেখে পালিয়ে যায় চোরাকারবারীরা।
পরে ঘটনাস্থল থেকে মালিক বিহীন অটো ভ্যান ও কসমেটিক সামগ্রী জব্দ করে বিজিবি।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক ফুল মিয়া মালামাল আটকের সত্যতা নিশ্চিত করে
মঙ্গলবার দুপুরে বলেন উদ্ধারকৃত কসমেটিক সামগ্রী ও ব্যাটারি চালিত অটো ভ্যানের সিজার মূল্য প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত কসমেটিক সামগ্রী কাস্টমের মাধ্যমে নিলামে বিক্রি করা হবে।
