মো. নূর আলম ভূইয়া, ঢাকা : রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় একটি দোকানে ঢুকে গুলি করে দোকান মালিককে আহত করার ঘটনায় অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ ওই ঘটনায় জনতার হাতে আটক মোঃ মঞ্জরুরু ইসলামের দেয় তথ্য মতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কদমতলী ও দক্ষিণখান থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৪), ইকবাল কালু (৩২), আকলিমা আক্তার রুনিয়া (৩০) ও সোনিয়া ইয়াসমিন (৪৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর কদমতলী থানাধীন জিয়া সরণি রোডের মেসার্স লাখি ক্রোকারিজ দোকানের মালিক কে দোকানে ডুকে গুলি করার ঘটনায় ওই সময়ে স্থানীয় জনতা মোঃ মঞ্জুরুল ইসলাম নামের একজন কে আটক করে পুলিশে দেয়।ওই সময় পুলিশ তার কাছ থেকে ২টি পিস্তল, ৯ রাউন্ড গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করে পরে তাকে জিজ্ঞাবাদে তার দেয়া তথ্য মতে রাজধানীর কদমতলী থেকে ইকবাল কালু নামের একজনকে গ্রেফতার করা হয়। আরেক অভিযানে রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে আকলিমা আক্তার রুনিয়া ও সোনিয়া ইয়াসমিনকে গ্রেফতার করা হয়।
ডিএমপির উপ—পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রাথমিকভাবে জানা যায়, ভুক্তভোগী আসলাম খান ও তার সহযোগীদের ক্রয়কৃত একটি জমি দীর্ঘদিন ধরে জনৈক জলিল মন্ডলের দখলে ছিল। এ নিয়ে দীর্ঘদিন মামলা চলার পর আসলাম খান গং আদালতের রায় পান। পরবর্তী গত ১৭ আগস্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জলিল মন্ডল কে উচ্ছেদ করা হয় এবং আসলাম খান গং জমির দখল বুঝে নেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের বশবর্তী হয়ে গ্রেপ্তারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে এই হামলা করে।
উল্যেখ্য— গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ০৮:১৫ ঘটিকায় কদমতলী থানাধীন জিয়া সরণি রোডের মেসার্স লাখি ক্রোকারিজ দোকানের মালিক মোঃ আসলাম খান (৩৮) দোকানে বসে বেচাকেনা করছিলেন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে আসলাম খানের মুখের ডান পাশে ও বাম হাতের কনুইতে গুলি লাগে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পর স্থানীয় জনতার সহায়তায় ঘটনাস্থল থেকে মোঃ মঞ্জরুরু ইসলাম (৪৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলভার, নয় রাউন্ড তাজা গুলি ও একটি পিস্তলের ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
