শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সিরাজগঞ্জে যুবলীগের মিছিল

সিরাজগঞ্জে যুবলীগের মিছিল

মুহাম্মদ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলা অংশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিতকরণ এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ঝটিকা মিছিলটি শেষ হওয়ার পর অংশ নেওয়া যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ভিডিও ক্লিপ আপলোড করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা