বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০কেজি গাজাসহ এক যুবক গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১০কেজি গাজাসহ এক যুবক গ্রেফতার

মজিবর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে মোটরসাইকেল ও ১০ কেজি গাজাসহ গ্রেফতার করেছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে এক চোরাকারবারী মোটরসাইকেল যোগে ঠুটা পাইকর নামক স্থানে পৌঁছামাত্র পুলিশের উপস্থতি টের পেয়ে মোটর সাইকেল ফেলে ব্রীজের নিকট খালের পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে এবং খালের কচুরিপানার নীচে আত্বগোপন করে থাকে।

স্থানীয় জনতা ও পুলিশ প্রায় ১ ঘন্টা তল্লাশি করে কচুরি পানার নীচ খেকে তাকে আটক করতে সক্ষম হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে সে ফুলবাড়ি থানার বিদ্যাবাগিশ গ্রামের বাসিন্দা। পরে তার মোটর সাইকেল তল্লাশি করে মোটর সাইকেল বিশেষ কায়দায় রক্ষিত ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উক্ত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। নাগেশ্বরী থানার অফিসার ইনচাজ এনামুল হক জানিয়েছেন নাগেশ্বরী থানাকে মাদক মুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা