শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শান্তিগঞ্জে কথিত জুলাইযোদ্ধার বিরুদ্ধে তদন্ত

শান্তিগঞ্জে কথিত জুলাইযোদ্ধার বিরুদ্ধে তদন্ত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শহীদনূর আহমদ নামে এক ব্যক্তির জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবির বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। উপজেলা তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।

গত ৮ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার কাছে লিখিত বক্তব্য দেন অভিযোগকারী হোসাইন মাহমুদ শাহীন। তিনি দাবি করেন, ৫ আগস্ট ২০২৪-এর আগে শহীদনূর আহমদ জুলাই গণঅভ্যুত্থানে আহত হননি। ৬ আগস্ট শান্তিগঞ্জ উপজেলা সদরে একটি ঘটনায় আহত হয়ে পরবর্তীতে মামলা দায়ের করে তা আপস করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও দাবি করেন, শহীদনূর আহমদের আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সুবিধা গ্রহণ এবং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে তার সম্পৃক্ততা না থাকার বিষয়ে প্রমাণ রয়েছে। এসব কারণে তাকে জুলাইযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত না করার দাবি জানান তিনি।

তদন্ত কর্মকর্তা মো. আহসান হাবিব অভিযোগকারীর লিখিত বক্তব্য পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শহীদনূর আহমদকেও আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও শহীদনূর আহমদের জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা