১০
ভালুকা থেকে তমাল কান্তি সরকার : ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরকার বাড়ি সার্বজনীন পূজা মন্দিরে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মন্দির কমিটির কাছে নগদ ৩০ হাজার টাকা আংশিক অনুদান প্রদান করেছেন ভালুকা পৌরসভার দায়িত্বে থাকা প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসাইন।
মন্দির কমিটির পক্ষ থেকে সুপেয় পানির ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথা জানানো হলে প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসাইন এ অনুদান প্রদান করেন। মন্দিরে আগত ভক্ত, দর্শনার্থী ও স্থানীয়দের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে এ অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে।
মন্দির কমিটির সদস্যরা প্রশাসকের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা কামনা করেন।
