বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে সন্ত্রাসীদ’র বিরুদ্ধে লড়াইয়ে খুনসহ গ্রেপ্তার-১০ আসামি

সোনারগাঁওয়ে সন্ত্রাসীদ’র বিরুদ্ধে লড়াইয়ে খুনসহ গ্রেপ্তার-১০ আসামি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো.মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমনে’মাদক নির্মূলে’ সন্ত্রাসীদে’র বিরুদ্ধে লড়াইয়ে পুলিশ মাদক উদ্ধারে নিষিদ্ধ এক কেজি গাঁজা ও আশি পিস ইয়াবা ট্যাবলেট, মাদক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা,মাদকসেবী, সন্ত্রাস বিরোধী ও খুন সহ ১০ আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আজ বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় মাদক উদ্দ্বারে সন্ত্রাস দমনের লড়াইয়ে পুলিশের চৌকস অফিসারসহ একাধিক টিম নিয়ে ওসি মহম্মদ আব্দুল বারিক বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে- মাদকসেবী- মোঃ ইকরামুল হক (৪৫), শাহ পরান (৩৮) ও মোঃ মিন্টু আহাম্মেদ শুভ ওরফে মিন্টু মিয়া (৪২)।

মাদক মামলায়- মোঃ আশিকুল ইসলাম আশিক (২৭), মোঃ আকতার হোসেন বাবু (৪৪) ও মোঃ রাসেল (৩৭)।

খুনের মামলায়- উপজেলার কাঁচপুর ইউপি’র নগর কাঁচপুর (ফজল চেয়ারম্যানের বাড়ি)র’ মৃত ছায়েদ আলীর ছেলে মোঃ আমির হোসেন (৫৮) ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার মাস্টারপাড়া গ্রামের এ/পি কাঁচপুর উত্তরপাড়া (আলতু মিয়ার বাড়ির ভাড়াটিয়া) মোঃ শাহিনুর ইসলাম (৩০)।

সন্ত্রাস বিরোধী আইনের মামলায়- পৌরসভার সাহাপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে জিয়া উদ্দিন ভূইয়া ওরফে জীবন (৫৫)।

গ্রেপ্তারি পরোয়ানা- দেওয়ান আরজু (৫৫)কে’ গ্রেপ্তার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক সহ যেকোন অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা