রবিবার | অক্টোবর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শালিখায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তার মাথায় পড়ে সাংবাদিক আহত

শালিখায় পল্লী বিদ্যুতের ছেঁড়া তার মাথায় পড়ে সাংবাদিক আহত

শালিখা মাগুরা থেকে ইয়াছিন মোল্যা : মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া পল্লী বিদ্যুতের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে ছিঁড়ে পড়া একটি বৈদ্যুতিক তার মাথায় পড়ে শালিখা ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরের আড়পাড়া মডেল মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আড়পাড়া মডেল মসজিদের পাশে পল্লী বিদ্যুতের লাইনে রক্ষণাবেক্ষণকাজ চলছিল শহীদুজ্জামান চাঁদ ওই রাস্তা দিয়ে বাড়িতে যাওয়ার সময় হঠাৎ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে শহিদুজ্জামানের মাথার উপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন।রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নেওয়া হয়েছিল কিনা, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

শালিখা প্রেসক্লাবের সাংবাদিকেরা শহিদুজ্জামান চাঁদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একইসঙ্গে রক্ষণাবেক্ষণ কাজে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে পল্লী বিদ্যুতেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ এবং রক্ষণাবেক্ষণ কাজের নিরাপত্তাব্যবস্থায় কোন ঘাটতি ছিল কি না, তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে পরিষ্কার হতে পারে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা