সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় সন্ত্রাসি’দের বিরুদ্ধে, সন্ত্রাস দমনে’র লড়াইয়ের অভিযানে ৫ গ্রাম হিরোইন উদ্ধার, ইউপি ছাত্রলীগ, দুর্ধর্ষ ডাকাত, ফৌঃ কাঃ বিঃ, মাদক সেবনকারি ও পরোয়ানা জারিসহ পুলিশ ব্লক রেডে- ২৪ আসামি’কে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
আজ শুক্রবার(৯ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক চৌকস টিম নিয়ে ওসি মহম্মদ আব্দুল বারিক মাদক নির্মূলের জিরো টলারেন্সে হরণ্য হয়ে অপরাধ তৈরি হওয়ার ভাসমান ও সম্ভাব্য আস্তানাতে ব্লক রেডে হানা দেয়।
পুলিশ সূত্র থেকে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সোনারগাঁও উপজেলায় সন্ত্রাসি’দের আতঙ্ক ওসি’ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে গ্রেপ্তারকৃত:
মাদকসেবনকারি- আবু সাইদ (২৪), সিফাত (২২), রিয়াজ মাহমুদ (২৬), মোঃ নুরুল আমিন ওরফে বাবু (৩০), মোঃ রুবেল (২৮), মোঃ দুলাল (২২), মোঃ লিটন (৪২), মাজেদুল হক (৩৭), মোঃ মাসুম মোল্লা (৪৩), মোঃ কামরুল ইসলাম (২৬), মোঃ তৌকির আহম্মদ (২৩), মোঃ ওমর সাদী (১৮), শাহীন মিয়া (৪৭), নাজিম (২৮), সাব্বির (২৯), শান্ত ইসলাম(২৩) ও মোঃ ইস্রাফিল(২০) নামে।
ফৌঃ কাঃ বিঃ- মোঃ সাগর ওরফে আকাশ(২৮) নামে।
মাদক মামলা- মোঃ কবির (৩২) নামে।
সন্ত্রাস বিরোধি- উপজেলার পিরোজপুর ইউপির চর গোয়ালদী গ্রামের রেহানের ছেলে সরোয়ার আজিম (২১) নামে ছাত্রলীগের ইউপি প্রচার সম্পাদক।
ডাকাত- উপজেলার ললাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে আসিফ (২৬) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চৌকিদার বাড়ি গ্রামের ছবিন মিয়ার ছেলে বকুল (২৬) নামে দুই দুর্ধর্ষ ডাকাত।
পরোয়ানা জারি- মোঃ সবুজ মিয়া (৩৩) ও মোঃ কবির হোসেন সহ-২৪ আসামি’কে পুলিশ গ্রেপ্তার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
