শনিবার | অক্টোবর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

কালিয়াকৈরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, আহত-৬

কালিয়াকৈর (গাজীপুর) থেকে সোহেল রানা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের চাতৈলভিটি এলাকায় মঙ্গলবার বিকেলে জোরপূর্বক জমি দখলে চেষ্টা।এসময় বাদা দিতে গেলে ছয় জন আহতের ঘটনা ঘটে।

আহতরা হলেন, আলামিন, শাহনাজ বেগম, সালমা বেগম, শাহিনুর, সেতু, মিতু।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,ইসমাইল হোসেন তার মৃত্যুর পূর্বে তার স্ত্রী সালমা বেগমের নামে ১৩ শতাংশ জমি লিখে দেন। সেই জমি সেরহাব হোসেন গং নিজের দাবি করে তার উপর দিয়ে জোরপূর্ব একটি রাস্তা নির্মাণ করে। এবং পরবর্তীতে সোহরাব এবং তার ছেলে খাইরুল হাসান খোকন,কছুমদ্দিন,আমিনুর, নাছুরুল,ফজল,তুষার,ফাতেমা আক্তার, খাদিজা, রিফাত সহ কিশোর গাং এনে সালমা বেগম ও শাহনাজ বেগমের জমিতে থাকা বিভিন্ন স্থাপনা ভেঙ্গে জোপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় সোহরাব হোসেন গংদের বাধা দিতে গেলে খাইরুল হাসান খোকন আলামিনের মাথায় রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে আলামিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে এলাকাবাসী আলামিন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে যায়।আলামিনের অবস্থা অবনতি হলে আলামিনকে ধামরাই ইসলামপুর হাসপাতালে প্রেরণ করা হয়। আলামিনের মাথায় ১৩ টি সেলাই এবং চোখের উপরে তিনটি সেলাই করা হয়েছে। এছাড়াও শাহনাজ বেগম, সালমা বেগম, শাহিনুর, সেতু, মিতু,কামরুল ইসলামকে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আলামিনের মা নুরুন্নাহার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আসামিদের ধরার জন্য চেষ্টা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা